কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৭:৩৬
কুমিল্লায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ফাঁড়ির পুলিশ ওই উপজেলার গোপচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 
 
গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুন নূর জানান, দুপুরে দাউদকান্দি উপজেলার গোপচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ১ হাজার ৩০৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- গোপচর গ্রামের মেহেদি হাসান (২৬), নাইম ইসলাম (১৮), একই উপজেলার মিয়ারকান্দি গ্রামের রবিন (২০) ও সরকাপুর গ্রামের মামুন মিয়া (১৯)। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি