গৌরনদীতে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাতিজা গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২২:২৪

বরিশালের গৌরনদী বন্দর থেকে সোমবার বিকালে ২০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আরাফাত প্যাদা (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বার্থী ইউপি চেয়ারম্যান শাহ্জাহান প্যাদার ভাতিজা ও বার্থী গ্রামের খলিল প্যাদার ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে গৌরনদী বন্দরে খান ফার্মেন্সির সামনে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আরাফাত প্যাদা (২০)কে আটক করে।

এ ব্যাপারে এস.আই মেহেদী হাসান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা আরাফাতকে মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।

ইত্তেফাক/নূহু