ত্রিশালে লেগুনা চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৩:০৭
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় লেগুনা চাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে।  
 
নিহত স্কুলছাত্রের নাম- মোহাদেব পাল (১০)। সে সম্মুখ বৈলর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। মোহাদেব বৈলর পালপাড়া এলাকার স্বর্গীয় জগদিশ চন্দ্র পালের ছেলে।
 
ত্রিশাল থানার এস.আই আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, লেগুনা জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
 
ইত্তেফাক/এসএস