তানোরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৩:১৩
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। আজ বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে যৌতুক আইনের ৪ ধারায় ওয়ারেন্টভুক্ত আসামি সেতাবুর রহমান (৩২) ও মুণ্ডুমালা গ্রামের সাজ্জাদ সরদারের ছেলে চেক জালিয়াতি ১৩৮ ধারায় ওয়ারেন্টভুক্ত আসামি শামীম সরদার (৩৩)।
 
তানোর থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস