পিরোজপুরের চরখালী ফেরি থেকে বাগদা চিংড়ির ২০ লাখ রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার সকালে জব্দকৃত চিংড়ির রেনু পোনা কাউখালীর সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ সময় উপস্থিত ছিলেন। কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. তফাজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড নেছারাবাদ কন্টিজেন্ট কমান্ডার তফাজ্জ্বল হোসেন সিপিও জানান, বুধবার ভোরে বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেনু পোনা পিরোজপুর হয়ে বাগেরহাট ও সাতক্ষীরা পাঁচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে চরখালী ফেরিঘাটে তল্লাশি করে ২০টি ব্যারেল থেকে ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। যার বাজার মূল্যে ৬০ লাখ টাকা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পোনা চোরা চালানকারীরা পালিয়ে যায়।
ইত্তেফাক/ইউবি
