রাইস মিলে কাপড় জড়িয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৭:০৯
মুকসুদপুরে রাইস মিলের ফিতায় কাপড় জড়িয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পাটকেলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাটকেলবাড়ী গ্রামের গোকুল ভৌমিকের স্ত্রী শেফালি ভৌমিক (৫০) বুধবার সকাল সাড়ে ৭টার সময় ধান ভাঙ্গতে পার্শ্ববর্তী বাসুদেব রায়ের রাইস মিলে যান।  এক পর্যায়ে রাইস মিলের হলারে ধান ঢালতে গিয়ে কাপড়ের আচল রাইচ মিলের ফিতায় জড়িয়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে মুকসুদপুর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি