সাভারে একটি এক্সেসরিজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির মেশিনসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার সকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লায় অবস্থিত লাইফ লাইন এক্সেসরিজ কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে কারখানার ভিতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের শতাধিক বাড়িঘর।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, দিয়াশলাইয়ের আগুন থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কারখানার আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে আমাদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
