কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাতারবাড়ীর শীর্ষ সন্ত্রাসী ও ৮ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দিলু ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৬ মার্চ) রাত্রে উজেলার মাতারবাড়ী সাইড পাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দিলু ডাকাত উপজেলার মাতারবাড়ী তিতামাঝির পাড়া এলাকার গুনো মিয়ার পুত্র বলে জানা গেছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ (পিপিএম) জানান, মঙ্গলবার রাত্রে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি এসআই আমিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাতারবাড়ী সাইড পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৮ মামলার পলাতক আসামি মাতারবাড়ীর শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন প্রকাশ দিলুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই
