কক্সবাজার শহরের সদর হাসপাতাল সড়র থেকে ২ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ তিন 'মাদক ব্যবসায়ী' আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। এসময় তাদের কাছে নগদ সাড়ে ৫ হাজার টাকা পাওয়া যায়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আবদুল খালেক (৩২), মো. আনোয়ার হোসেনের (২১), রন বড়ুয়া রনি (২২)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালান আটকের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। পরে তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/এমআই
