জেপির উদ্যোগে বর্ষবরণ উদযাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:১৩

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, বাংলা নববর্ষ, বাঙালি জাতীয়তা, কৃষ্টি ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলা নববর্ষ বাঙালির জাতীয় উত্সব। যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করতে পারে। আমরা নববর্ষ উদযাপনের মাধ্যমে বাঙালির স্বকীয় বৈশিষ্ট উন্মোচিত করি, যা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তিনি রবিবার দুপুরে জাতীয় পার্টি-জেপির উদ্যোগে আয়োজিত নববর্ষ উদযাপন উপলক্ষে লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তপন, কে এম মজিবুর রহমান মজনু, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আবুল হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) সাদেক আহমেদ নিপু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, পরিবেশবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়া খান, যুগ্ম-প্রচার সম্পাদক মঞ্জুর হাবিব মঞ্জু, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, যুগ্ম-ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন তালুকদার জুয়েল প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে বাঙালি ঐতিহ্যবাহী খাবার দ্বারা আপ্যায়ন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি