কাউখালীতে গাড়ি পোড়ানোর একটি মামলায় উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রুহুল আমিন গাজী, বিএনপি নেতা উজ্জ্বল ডাকুয়া, ছাত্রদল নেতা মাওলাদ হোসেন মইন তালুকদারসহ ৭জন নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার পিরোজপুরের দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন। এ মামলায় ৭জন আসামি ছিলেন।
২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলন চলাকালে ৫ ফেব্রুয়ারি উপজেলার আমরাজুড়ি ফেরি ঘাটে এলাকায় গভীর রাতে পাকিং করা একটি পিকআপ আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ৭জনকে আসামি করে একটি মামলা হয়।
ইত্তেফাক/আরকেজি
