একতারা-দুতারা, বাঁশের বাঁশি, বাঙালার ঢোল ও খুমুকের সুরে তাল মিলিয়ে উল্লাপাড়ার প্রত্যন্ত অঞ্চল বিনায়েকপুর গ্রামে দু’দিন ব্যাপী বসছে বাউল উৎসব ‘সাধুর মিলনমেলা’। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বিনায়েকপুর এলাকায় দেশের বরেণ্য বাউল ও সাধুদের বরণ করতে বর্ণিল সাজে সেজেছে গোটা এলাকা। গ্রামের বিশাল সবুজ চত্বরে হরেক রকমের কাপড়ের তৈরি প্যান্ডেল। রাস্তার বাঁকে বাঁকে গেট, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো গ্রাম। রং-বেরংয়ের বৈদ্যুতিক বাতিতে গ্রামটি ঝিলমিল করছে। মনেই হচ্ছে না এটি গ্রাম।
সাধুর মিলনমেলা উৎসব বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।
আয়োজক কমিটির সভাপতি বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরু, বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার ভোলা, সম্পাদক আবু হানিফ, আয়োজক কমিটির আহ্বায়ক ফরিদ শাহ, যুগ্ম আহ্বায়ক আবু তালেব প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
