গুলিবিদ্ধ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফ আল রাফী শাওন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
গত ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে অজ্ঞাত সন্ত্রাসীদের দ্বারা তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ শাওন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস এর ছেলে।
ইত্তেফাক/এসএস
