নুসরাত হত্যায় আরেক সহপাঠী মণি শনাক্ত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৩

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকা্লে জড়িত কামরুন নাহার মণি নামে আরো একজনকে শনাক্ত করেছে পিবিআই। মণি নুসরাতের সহপাঠী এবং একই মাদ্রাসার ছাত্রী। নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাকা্লে সরাসরি যে কজন জড়িত তাদের একজন মণি। ঘটনার দিন তিনি কেরোসিন সরবরাহ করেন। নুসরাতকে ছাদে যখন ডেকে আনা হয় আগে থেকেই তিনি ছাদে ছিলেন। তাকে গ্রেফতারে পিবিআই অভিযান অব্যাহত রেখেছে। মণি ঘটনার পর পলাতক রয়েছেন। নুসরাত হত্যাকা্লে নূর উদ্দিন ও শাহদাত হোসেন শামীম জবানবন্দিতে কামরুন নাহার মণির কথা উল্লেখ করেছেন।