কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের রায় আপিল বিভাগে বহাল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২২:২৪

চট্টগ্রামের কর্ণফুলী নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে রায়ের বিরুদ্ধে কর্ণফুলী শিপ বিল্ডার্সের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে নদীতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা অপসারণ করতে আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।