জাফর ইকবালের ওপর হামলা : ফয়জুরের ট্যাবসহ ভাই গ্রেফতার

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১২:৩৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী জঙ্গি ফয়জুর হাসানের ভাই এনামুল হককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ফয়জুর হাসানের ব্যবহৃত ট্যাব ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর হাসান। হামলার পর শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ফয়জুরের বাবা-মা থানায় আত্মসমর্পণ করে।
 
ইত্তেফাক/ইউবি