মাদকের ভয়াবহ থাবা থেকে যুবকদের রক্ষা করে সুন্দর ও সুস্থ জীবন গড়ে তোলার অন্যতম পথ খেলাধুলা। খেলাধুলাই পারে মাদকের থাবা থেকে যুবকদের বাঁচাতে। খেলাধুলা চর্চায় যুবকদের ব্যস্ত রাখলে সন্ত্রাসবাদ ও মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করা সম্ভব। এজন্য যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বহুমুখি উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, প্রভাষক রেজাউন্নবী ও স্কুলের সাবেক সভাপতি আতিকুর রহমান আঙ্গুর।
এ সময় নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক(এসআই) জিন্নুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক রইচ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইত্তেফাক/নূহু
