টাঙ্গাইলের সখীপুরে বিশা মিয়া নামের ৯০ বছরের এক বৃদ্ধ তিন ধরে নিখোঁজ রয়েছেন।
অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। ওই বৃদ্ধের বাড়ি সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া পশ্চিমপাড়া গ্রামে।
বৃদ্ধের বড় ছেলে হায়দার আলী জানান, গত ৬ মার্চ তার বাবা বাড়ি থেকে ছোট ছেলে শফিকুল ইসলামের ঢাকার শ্যাওড়াপাড়া এলাকার বাসায় যান। গত ৭ মার্চ সকালে ওই বাসা থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে আর ফিরে আসেনি।
এব্যাপারে আজ শুক্রবার বৃদ্ধের বড় ছেলে হায়দার আলী সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি বৃদ্ধের সন্ধান পেয়ে থাকলে তার বড় ছেলের মুঠোফোন নম্বরে (০১৭৮১৭১৬০০৩) যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
ইত্তেফাক/এসএস
