গঙ্গাচড়ায় জামায়াত নেতা আটক

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৫৩
গঙ্গাচড়ায় শুক্রবার বিকেলে নাশকতা মামলায় জামায়াতে ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চেংমারী পশ্চিম মাদ্রাইন এলাকার বাহারুল ইসলাম বাদশার ছেলে আতিকুজ্জামান আপেলকে (৩২) শুক্রবার বিকেল ৪টার দিকে গঙ্গাচড়া জিরো পয়েন্ট থেকে আটক করে পুলিশ।
 
গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মশিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি