গোমস্তাপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৮:১৮
গোমস্তাপুরে গণপিটুনিতে ডাকাত নিহত এবং ১জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত বিরামপাড়ার আবু বাক্কারের ছেলে আবু রায়হান (২৮) ও আহত অপরজন হচ্ছে ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের মাইনুদ্দিনের ছেলে সাবদুল (২৩)।
 
পুলিশ জানায়, বোয়ালিয়া-নরশিয়া সড়কে ডাকাতি করার সময় তাদের আটক করে জনতা গনপিটুনি দেয়। এতে ২ ডাকাত গুরুতর আহত হয়। এদের মধ্যে আবু রায়হান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়। এদিকে আহত তার সহযোগী সাবদুল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আবু রায়হানের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি