গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুত্রবার সকালে বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়কে বাঘমারা ব্রিজ এলাকায় ঘটনা ঘটে। তিনি বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের আ. সামাদের ছেলে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সময় মোয়াজ্জেম নিজ বাড়ি থেকে বাইসাইকেলে হাসানগঞ্জ বাজারে যাচ্ছিলেন। বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়কে বাঘমারা ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
