আলমডাঙ্গায় বিএনপি ও যুবদল নেতা আটক

আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৯:১৪
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাগরিবুর রহমান মাগরিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের স্ব-স্ব বাড়ি থেকে আটক আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান এই দুই নেতা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শহরে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এদেরকে আটক করা হয়েছে। 
এরআগে গত সপ্তাহে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক মিল্টন মল্লিককে আটক করে পুলিশ। তারা হাজতে রয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি