উপজেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের ফোরকানিয়া নামকস্থানে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হায়ে শামীম হোসাইন নিহাদ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ছেলেটি বাইসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। সাথে সাথেই স্থানীয়রা ছেলেটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহাদ স্থানীয় হাজির হাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চরজাঙ্গালীয়া গ্রামের ইসমাইল হোসাইন বিপ্লবের ছেলে। ইসমাইল পেশায় সংবাদকর্মী।কমলনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, যেহেতু ওই বহরের দুটি গাড়ি আটক করা হয়েছে সেহেতু প্রকৃত ঘাতক গাড়ি ও চালককে আটক করা সম্ভব হবে।
ইত্তেফাক/আরকেজি
