জাতীয় যুবসংহতির (জেপি) কাউখালী সদর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জেপি কার্যালয়ে মো. শহিদুল ইসলামের খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আলহাজ মিজানুর রহমান মাস্টার, শেখ শহীদুল ইসলাম লিটন, রেজাউল করিম খসরু, শামীম আহম্মেদ প্রমুখ।
পরে মো. শহিদুল ইসলাম খানকে সভাপতি, সোহেল খানকে সাধারণ সম্পাদক এবং মো. সাউফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবসংহতির কাউখালী সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।
ইত্তেফাক/আরকেজি
