গাইবান্ধায় বাস চাপায় নিহত ৪

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৪:৫১
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে বাস চাপায় শ্যালো ইঞ্জিল চালিত পাওয়ার টিলারের (স্থানীয়ভাবে ট্রলি বলে) তিন যাত্রী নিহত ও উভয় পরিবহনের ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বগুড়া হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সদরের অদূরে নুনিয়াগাড়ী এলাকায় সরকার পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, জাকির হোসেন (২৫), খসরু মিয়া (৫৫) ও রাজু মিয়া (২৮)। তারা সবাই ইমারত নির্মাণ শ্রমিক ও বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্দ্র নগর গ্রামে। 
 
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার জানান, রংপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমূখী যাত্রীবাহী ট্রলিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও ১২ জন আহত হন। 
 
ইত্তেফাক/কেকে