সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে মা-ছেলের মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৩:৩০
চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার শীল পাড়ায় অগ্নিকাণ্ডে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মন্জু শীল (৩৮) ও তার ছেলে অমিত শীল (১০)। এ ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন পুর্নিমা শীল আরেকজন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বেড়া ও টিন সেট ঘর পুড়ে হয়ে যায়।  
 
ক্ষতিগ্রস্থরা ও এলাকাবাসী  জানান, রাত ১১টার দিকে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরফলা এলাকার শীল পাড়ার নান্টু শীলের বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ার পর ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় তার সহধর্মিনী মন্জু শীল (৩৮) ও ৩য় শ্রেনিতে পড়ুয়া ছেলে অমিত শীল (১০) আগুনে পুড়ে ও বাড়ির ছাদ চাপায় মৃত্যু মৃত্যু হয়। এ ঘটনায় আগুনে পুড়ে পুর্নিমা শীল (১২) নামে এক মেয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিকরা হলেন, নান্টু শীল ও উজ্জল শীল। প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  
 
নলুয়া ইউপি’র চেয়ারম্যান তছলিমা আকতার ইত্তেফাককে   রাতে আগুনের শিখায় মা ও ছেলের মৃত্যুর  কথা নিশ্চিত করেছেন।
 
সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহবুবুল আলম বলেন ,আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। তার আগে ওই দুইজনের মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/কেকে