তানোরে মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৩:৫৪
রাজশাহী তানোরে মাদকাসক্ত স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্ত্রী। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিধাইড় গ্রামের মাদকাসক্ত স্বামী মাসুদ রানাকে (২৮) তার স্ত্রী সেলিনা বেগম পুলিশের কাছে সোপর্দ করেন।
 
সেলিনা খাতুন বলেন, 'মাসুদ রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার দিন দিন বেপরোয়া আচরণে অতিষ্ঠ পরিবারের সদস্যরা। মাদক সেবন করে বাড়িতে এসে সবাইকে অকথ্য ভাষায় গালি ও আসবাবপত্র ভাঙচুর করে। তাই বাধ্য হয়ে নিজ স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছি।'
 
মাদকসেবী মাসুদ রানাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
তানোর থানা ওসি (তদন্ত) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত মাসুদ রানাকে আজ শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস