পিরোজপুরের কাউখালীতে ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী আ. ওয়াদদুদ প্রমুখ।
IMG0
এর আগে, কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড মোকাবেলার প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমআই
