উত্ত্যক্তের প্রতিবাদ, এনজিও কর্মীকে মারধর

আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৭:৫০
মঠবাড়িয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক নারী এনজিও কর্মীকে মারধর করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মিরুখালী বাজারে লোকজনের সামনে হাসান হাওলাদার (৩২) নামে এক বখাটে ওই নারী এনজিও কর্মীকে মারধর করে। পরে তিনি হাসানের বিরুদ্ধে থানায় লিখিত দেন। বখাটে হাসানকে পুলিশ আটক করেছে।
 
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক শাহনাজ পারভীন জানান, অভিযুক্তকে থানায় আটকে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি