বেগমগঞ্জে জোড়া খুনের ঘটনায় আটক তিন

আপডেট : ১০ মার্চ ২০১৮, ২১:১৯
বেগমগঞ্জের একলাশপুরে দুই যুবক খুনের ঘটনায় শনিবার সন্ধ্যায় আবদুল্যাপুর গ্রাম থেকে নাহিদ (২৫), রয়েল (২২) ও রুবেল (২৪) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
তাদের প্রত্যেকের বাড়ি চৌমুহনী হাজীপুর এলাকায়। তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর মোস্তাক আহমদ জানান, এদের সাথে আরো ৪/৫জন রয়েছে। তাদেরও আটকের জোর চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, মোহাম্মদ আলী (৩২) ও রবিন (২২) নামে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে একলাশপুর ইউনিয়নের ভিআইপি সড়কের আব্দুল চৌকিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/আরকেজি