রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজস নিয়ে করা রবার্ট মুলারের তদন্ত রিপোট প্রকাশ করবেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। রিপোর্টটি সম্পাদনা করে আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। গতকাল বিচার বিভাগের মুখপাত্র কেরি কুপেক জানিয়েছেন, কংগ্রেসের কাছে এবং জনসম্মুখে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হবে। মুলার গত মাসে ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনটি উইলিয়াম বারের কাছে হস্তান্তর করেছিলেন। -রয়টার্স
