যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে নেই ‘স্বাধীন ফিলিস্তিন’

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০০:৪১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি পরিকল্পনায় থাকছে না স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের কথা। এতে ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়নের কথা বলা হলেও স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়নি বলে এর সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন। প্রস্তাবটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা, উপদেষ্টা এবং ইসরাইল ঘনিষ্ঠ জারেদ কুশনার। চলতি বছরের শেষ দিকে হোয়াইট হাউস প্রস্তাবটি প্রকাশ করতে পারে বলে জানা গেছে। -আল জাজিরা