যশোর জেলার চৌগাছা, মনিরামপুর ও অয়নগর উপজেলায় আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত নোটিশে এ কমিটি গঠনের অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল ১০ মার্চ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপির সভাপতিত্বে যশোর জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এরমধ্যে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাবীবুর রহমান হাবীব, সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক তবিবর রহমান খান।
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান, সহ-সভাপতি লাভলু, সাধারন সম্পাদক ফারুক হোসেন ও সদস্য হিসেবে আবুল কালাম আজদ।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আহ্ববায়ক এনামুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক সরদার অলিয়র রহমান, শাহ ফরিদ জাহাঙ্গীর ও সুশান্ত দাস শান্ত ও রবিন অধিকারী বেচা।
ইত্তেফাক/আনিসুর
