রাজশাহীতে ট্রাক চাপায় ট্রলির চালক নিহত

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৬:৩৬
রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাস ট্রামিনালের সামনে ট্রাক চাপায় ট্রলির চালক লিটন (২৫) নিহত হয়েছেন। রবিবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিটন মহানগরীর বোয়ালিয়া থানাধীন চাঁদপুকুর এলাকার আকবরের পুত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ট্রলিতে ইট বোঝাই করে সোয়া ১টার দিকে আমচত্বরের দিকে আসছিলেন। নওদাপাড়ায় এলাকায় পৌঁছলে একটি বাস ওই ট্রলিকে ধাক্কা দিলে চালক লিটন ট্রলি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় অপর একটি দ্রুতগামী ট্রাক লিটনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে শাহ্ মখদুম থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ আশরাফের মোড় থেকে ট্রাকটি আটক করে।
 
শাহ্ মখদুশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/এমআই