গোদাগাড়ীতে পুকুরে পাওয়া গেছে বিরল প্রজাতির মাছ। মাছটি ভিন্ন আকৃতি ও রঙ্গের এবং ১ কেজি ওজন হবে।
শনিবার দুপুর ২টার সময় উপজেলার মোল্লাপাড়া গ্রামের আলমসহ কয়েকজন পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে বিরল প্রজাতির মাছটি ওঠে আসে।
মোল্লাপাড়া এলাকার বাসিন্দা পলাশ বলেন, মাছটির নাম ও জাত কেউ বলতে পারেনি। মাছটি এখনো বাড়িতে বাঁচিয়ে রাখা হয়েছে বলে জানান।
ইত্তেফাক/আরকেজি
