জ্যাকবন, মৌসুমি ও পূর্ণিমার ঘরে নতুন অতিথি

আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৮:২০
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে এবার কালো ভালুকের ঘরে এসেছে নতুন তিন অতিথি। বর্তমানে পার্কের কোয়ারেন্টাইন শেডে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে তাদের। রবিবার এ তথ্য প্রকাশ করে বন কর্তৃপক্ষ।
 
জানা গেছে, আবদ্ধ অবস্থায় সচরাচর বাচ্চা জন্ম দিতে পারে না এশিয়াটিক ব্ল্যাক বিয়ার তথা কালো ভালুক। তবে আবদ্ধ অবস্থায় আবাসস্থলের কাছে মাটির সংস্পর্শে থাকলে গর্ত খুুঁড়ে সেখানে বাচ্চা প্রসব করে স্ত্রী ভালুক। আর সেই সুযোগ হাতছাড়া করেনি সাফারি পার্কের পুরুষ ভালুক জ্যাকবনের দুই স্ত্রী মৌসুমি ও পূর্ণিমা। তবে এখন পর্যন্ত তিন শাবকের লিঙ্গ নির্ধারণ করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।
 
সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, দুইমাস আগে জন্ম নেয়া তিনটি ভালুক শাবক বর্তমানে সুস্থ রয়েছে। দুটি মায়ের সাথে থাকলেও একটিকে পার্কের বন্যপ্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডে রেখে গুড়ো দুধ খাইয়ে বড় করে তোলা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি