কিশোরগঞ্জে বিড়ি ভোক্তাদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:৪০
নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ, বিড়ি ধুমপানে অভ্যস্ত, খরচ বাড়িয়ে বিড়ি ধুমপান হতে বিরত রেখে সিগারেট ধুমপানে উৎসাহিত করার প্রতিবাদে বিড়ি ভোক্তা কিশোরগঞ্জের উদ্যোগে বিড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
রবিবার বিকাল সাড়ে ৪টায় গাইটাল বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোক্তাদের পক্ষ বক্তব্য রাখেন- সুমন মিয়া, আসাদ, জসিম। কিশোরগঞ্জ জেলা বিড়ি ফেডারেশনের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. রাসুল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান। 
 
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, আমরা দিনমজুর তাই সামান্য অর্জিত টাকা দিয়ে কোন রকম সংসার চলে। সেজন্য বেশি দাম দিয়ে সিগারেট কিনে ধুমপান আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু বিড়ির উপর অতিরিক্ত ভ্যাট বসিয়ে আমাদের স্বল্পমূল্যে বিড়ি ধুমপান থেকে বিরত রেখে সিগারেট ধুমপানে উৎসাহ দেয়া হচ্ছে। অর্থমন্ত্রী গত বাজেটে তার বক্তব্যে বলেছিলেন দু বছরের মধ্যে বিড়ি শিল্পকে উৎখাত করা হবে। কিন্তু এ বক্তব্য নিয়ে সাধারণ শ্রমজীবী বিড়ি ভোক্তারা আতঙ্কিত হয়ে পড়ে। তাই বিড়ি ভোক্তারা অর্থমন্ত্রীর প্রতি দাবি রেখে তা প্রত্যাহারের জন্য মানববন্ধন থেকে জোর দাবি জানান। এরই সঙ্গে ভারতের ন্যায় বাংলাদেশেও বিড়ি শিল্পকে কুটির শিল্পে ঘোষণার দাবি জানান বক্তারা। এ ছাড়া আগামী বাজেটে বিড়ির উপর কোন প্রকার ভ্যাট না বসানোর দাবি জানান তারা।