পাবনায় মাকে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১০:৪৪
চাটমোহর উপজেলার ঘাসিখোলা ট্যাকপাড়া গ্রামে সোমবার সকালে মাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। এলাকাবাসী হত্যাকারী ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
নিহতের নাম আয়শা খাতুন (৫০)। তিনি ঘাসিখোলা ট্যাকপাড়া গ্রামের এন্তাজ আলীর স্ত্রী।
 
এলাকাবাসী জানায়, সকালে এন্তাজ আলীর ছেলে মাসুদুর রহমান মাসুদ (১৮) মা আয়শা খাতুনে কাছে টাকা চান। মা টাকা দিতে অপরাগতা জানালে তাৎক্ষণিক বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আয়শা। আশপাশের লোকজন মাসুদকে আটক করে পুলিশে দেয়।
 
ইত্তেফাক /আরকেজি