আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে কৃষাণীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝিনাইদহে বসে নারীদের উৎপাদিত পণ্যের হাট। শহরের পায়রাচত্বরে সোমবার সকালে এ হাটের উদ্বোধন করেন ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মো. মনিরুজ্জামান, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়েলফেয়ার এফোর্টস নামের একটি সংগঠনের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষাণী তাদের বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজিসহ নানা রকমারি পণ্য নিয়ে আসেন।
হাটে আগত নারী বিক্রেতারা জানান, মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পেতে আর কৃষাণীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যে নিশ্চিত করতে এ ধরনের হাট স্থায়ী করা প্রয়োজন।
ইত্তেফাক/আরকেজি
