চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হত্যা-ধর্ষণের আসামি নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোর রাতে উপজেলার জঙ্গল সলিমপুরে এ ঘটনা ঘটে।
নিহত আসামি কালুর বয়স আনুমানিক ৪২ বছর। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে বলে র্যাব-৭ জানিয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি এবং ১৩টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, র্যাবের একটি দল গভীর রাতে জঙ্গল সলিমপুরে টহলে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গোলাগুলির পর একজনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তার নাম কালু।
ইত্তেফাক/আরকেজি
