কলকাতায় ‘বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার’ পাচ্ছেন কথাশিল্পী মৌলি আজাদ

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৩:২১
 
কথাশিল্পী মৌলি আজাদ হাজার বছরের সেরা বাঙালী বঙ্গবন্ধু “শেখ মুজিবুর রহমানের” ৯৮তম জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে আগামী ১৬ই মার্চ কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে ‘বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার’ পাচ্ছেন।
 
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কবি পংকজ সাহা। উদ্বোধক কবি ও প্রাবন্ধিক শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
 
অনুষ্ঠানে কবি শামসুর রহমান স্মারক পুরস্কার ও চোখ সম্মাননা ১৪২৪ ও প্রদান করা হবে। অনুষ্ঠানটির আয়োজক চোখ পত্রিকা, উভয় বাংলা।
 
মৌলি আজাদ তৃতীয় লিঙ্গ নিয়ে তার জীবনধর্মী গল্প ‘রক্ত জবাদের কেউ ভালবাসেনি’ বইয়ের জন্য সাহিত্যে উক্ত পুরস্কার পাচ্ছেন।
 
উল্লেখ্য মৌলি আজাদ প্রখ্যাত সাহিত্যিক ও প্রাবন্ধিক হুমায়ুন আজাদ’র জ্যেষ্ঠ কন্যা। জীবনমুখী কাহিনী তার লেখনীর বিষয়। কবি ও সম্পাদক বিদ্যুৎ কুমার দাশ ও অভিনেতা রজতাভ দত্তও এইদিন পুরস্কার পাচ্ছেন।
 
ইত্তেফাক/আনিসুর