সাতকানিয়ায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের দেহরক্ষী ও ডজন মামলার পলাতক আসামি জামায়াত-শিবিরের কুখ্যাত ক্যাডার মো. মাসুমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের হাজারীখীল সাকিনের মৃত খুইল্যা মিয়া প্র. টুনু মিয়ার ছেলে। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
