আফগানিস্তানে তালেবান হামলায় ৭ বেসামরিক লোক নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:১৩
 
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগড়হারে রবিবার রাতে একটি গাড়ি লক্ষ্য করে তালেবান জঙ্গিদের ছোঁড়া রকেট হামলায় সাত বেসামরিক লোক নিহত হয়েছে। 
 
এদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এ প্রাদেশিক সরকার খবরটি নিশ্চিত করে একথা জানিয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর