ঠাকুরগাঁওয়ে এমপির বাসভবনে ডাকাতি !

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১২:৪৭
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২ আসনের এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গি'র বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৪টার সময় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান এমপি দবিরুল ইসলামের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী।
 
তিনি আরো বলেন, 'ডাকাতরা বাসার ৮টি রুম তছনছ করেছে। স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।' পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে উপজেলার লোল পুকুরের পশ্চিম পাশের এক বাঁশঝাড়ে ডাকাতির সময় ব্যবহৃত সাবল, গহনার খাপ, মুখোশ, বোমাসহ মালামাল পেয়েছে বলে জানা যায়।
 
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, 'একজন এমপির বাসায় ডাকাতির বিষটি দুঃখজনক। বিষটি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনি কিছু জানানো যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত করে বিষটি সম্পর্কে জানানো হবে।'
 
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, 'পুলিশ তদন্ত করছে। আমিও বিষয়টি দেখলাম। দ্রুত বিষয়টি তদন্তের জন্য পুলিশকে বলেছি আমি।'
 
ইত্তেফাক/এসএস