সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়া গ্রামের নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইায়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)।
নিহতদের স্বজনরা জানান, সকালে সুমাইয়া ও মিষ্টি বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। এসময় হঠাৎ অসাবধানতাবশত: তারা দুই চাচাতো বোন পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা মরদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস
