রায়পুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৩:২৬
লক্ষ্মীপুরের রায়পুরে আফসানা আক্তার বিউটি (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রায়পুর পৌর শহরের নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসার ৪র্থ তলা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
 
নিহত বিউটি ফরিদগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের মেয়ে ও রায়পুর উপজেলার আলামিন মিয়ার স্ত্রী।
 
নিহতের মা কহিনুর বেগমসহ স্বজনদের দাবী, পরিবারের লোকজনের অমতে বিয়ে করায় তাকে তার স্বামী আলামিন শ্বাসরোধ করে হত্যা করার পর আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে। বিয়ে আট মাসের মধ্যেই তার তার স্বামী একজন এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত পায়। তাই নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।
 
রায়পুর থানার এসআই সাইদুজ্জামান বলেন, এটি হত্যা কি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এসএস