গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৫:৩৯
গোপালগঞ্জে গাড়ি চাপায় ফিরোজ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুটবাটি নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ফিরোজ আলু ব্যবসায়ী। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়ার ছাতিয়ানতলা গ্রামে।
 
গোপালগঞ্জ সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, যশোর থেকে ট্রাকে করে অালু নিয়ে ঢাকা যাচ্ছিলেন ফিরোজ। পথিমধ্যে রাত দেড়টার দিকে গোপালগঞ্জের তুটবাটিতে ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। চালক ট্রাকের চাকা পরিবর্তনের কাজ করছিলেন। পাশে দাঁড়িয়ে ছিলেন ফিরোজ। দ্রুতগামী একটি গাড়ি তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ফিরোজ ও ট্রাক ড্রাইভার মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় খুলনা নেয়ার পথে ফিরোজ মারা যান। 
 
ইত্তেফাক/কেকে