বেনজামার গোলে হার এড়ালো রিয়াল মাদ্রিদ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১১:০১

করিম বেনজামার গোলে লেগানেসের বিপক্ষে হার এড়ালো রিয়াল মাদ্রিদ। সোমবার রাতের লেগানেসের ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

 

বলের দখল, লক্ষ্যে শট কিংবা পাস একুরিসি সব দিকে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও প্রথমার্ধের শেষ মিনিটে গোলের সংখ্যায় এগিয়ে যায় লেগানেস। গোল করে দলকে এগিয়ে দেন জোনাথন সিলভা।

 

দ্বিতীয়ার্ধে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ম্যাচের ৫১ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান করিম বেনজামা।

 

ইত্তেফাক/এএম