বেনাপোল কাস্টম হাউস ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সোমবার বিকালে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজিকরণ শীর্ষক বাণিজ্য সংলাপ অনুষ্টিত হয়েছে। এ সংলাপে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষসহ বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত
বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম কমিশনার মোহম্মদ বেলাল হোসাইন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অব কমার্সের সহসভাপতি ইমরান আহমেদ ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা।
ইত্তেফাক/এমআরএম
