ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের উপ-নিবার্চনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম (নৌকা) ৮২ হাজার ২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পাটির রেজোয়ান আহমেদ (লাঙল) ৩৩ হাজার ৫৮৪ ভোট পেয়েছে। এর আগে বড় ধরনের কোন বিশৃংখলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
ইত্তেফাক/ইউবি
